
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ মারা গেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত দুইটায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দিনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। ভোর ৬টার দিকে মারা যান তিনি। বাদ জুমা তার জানাজা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেয়া এমাজউদ্দীন প্রায় আড়াই দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি পালন করেছেন প্রতিটি প্রশাসনিক দায়িত্বও। ছিলেন বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং সবশেষে ভাইস চ্যান্সেলর।