কীভাবে মারা গেলেন যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম

কীভাবে মারা গেলেন যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম

Số lượng:
Thêm vào giỏ
কীভাবে মারা গেলেন যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম đã được thêm vào giỏ hàng

দেশের বিখ্যাত ব্যাবসায়ী  , যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

এর আগে গত ১৪ জুন বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এর পর তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
নুরুল ইসলাম বাবুল দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা।

যমুনা গ্রুপের অধীনে তিনি গড়ে তুলেছিলেন অন্তত ৪১টি শিল্পপ্রতিষ্ঠান। 

কর্মসংস্থান তৈরি করেন হাজার হাজার মানুষের।
জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের ব্যবসা রয়েছে যমুনা গ্রুপের।বর্তমানে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে এই যমুনা গ্রুপে।