সোনাগাজীতে জুমার নামাজ পড়তে আসা সাত শিশুকে পিটিয়ে রক্তাক্ত করেছে মসজিদ কমিটির এক সদস্য।
সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার দোকানস্থ (৩ নং ওয়ার্ড) হযরত আলী জামে মসজিদে এ মর্মান্ততিক ঘটনা ঘটে।
শুক্রবার জুমার নামাজের সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সফি আলম এর ভাই সাইদুল হক (সাদ্দাম) নিজ হাতে পিটিয়েছেন ৭ শিশুকে। তিনিও মসজিদ কমিটির দায়িত্বরত। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত শিশুদের মধ্যে দুইজন মারাত্ত্বকভাবে আহত হয়েছে। তাদের মাথা ফেটে গেছে। তারা হলেন ওই এলাকার রহমানের ছেলে মোঃ পলাশ ও এরশাদ হোসেনের ছেলে রকি। পরে ওই দুই বাচ্চাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্য ৫ শিশুকে পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসা দেওয়া হয়।
- স্থানীয় লোকজন জানান, সাইদুল হক (সাদ্দাম) উগ্র মেজাজের লোক। সে এর আগেও মসজিদে শিশু পিটিয়েছেন। তবে এবার মসজিদে হাসি তামাশা করায় সাত বাচ্চাকে পেটানো হয়েছে।
